• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে এআইএসে‘র উঠান বৈঠক অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১২১ Time View
প্রকাশঃ বুধবার, ২১ জুন, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : কৃষি তথ্য সার্ভিস পাবনার আয়োজনে “বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র সমূহ শক্তিশালীকরণের মাধ্যমে ই-কৃষি বিস্তার শীর্ষক কর্মসূচী”-এর আওতায় এক “উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২১ জুন)) সকালে বগুড়ার আদমদীঘি উপজেলা কুন্দগ্রাম কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ মো. আব্দুল্লাহ-হিল-কাফির সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মুহা. মশিদুল হক। উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলার উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী ও কৃষি স¤প্রসারণ অফিসার দিপ্তী রানী রায়, উপ সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ। উঠান বৈঠকে “বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ শক্তিশালীকরণের মাধ্যমে ই-কৃষি বিস্তার, কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের (এআইসিসি) সুষ্ঠু ব্যবস্থাপনা, কৃষিতে ব্যবহারযোগ্য বিভিন্ন অ্যাপস কৃষকের জানালা, বালাইনাশক সহায়িকা, রাইস নলেজ ব্যাংক, খামারি অ্যাপ, গম ও ভূট্টা তথ্য ভান্ডার, কৃষি প্রযুক্তি ভান্ডার, সম্পর্কে বিষদ আলোচনা করা হয়। উঠান বৈঠকে এই ক্লাবের সদস্য এবং স্থানীয় কৃষাণ-কৃষাণীসহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category