• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে একাধিক নাশকতা মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৮১ Time View
প্রকাশঃ শনিবার, ১০ মে, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি,

বগুড়ার আদমদীঘি উপজেলার বিএনপি অফিস ও
সান্তাহার ওয়ার্ড যুবদলের অফিসে হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ সংক্রান্ত
দুই নাশকতা মামলায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জার্জিস
আলম রতন (৫৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (৯ মে) সন্ধ্যায় সান্তাহার নিজ
এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জার্জিস আলম রতন আদমদীঘি
উপজেলার সান্তাহার সাহেবপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি সান্তাহার
পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছিলেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগষ্ট বেলা ১১টায় আদমদীঘিতে বৈষম্যবিরোধী
শান্তিপুর্ন ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের
নেতাকর্মীরা ককটেল, পেট্রোল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে
উস্কানিমুলক স্লোগান দিয়ে আদমদীঘি উপজেলার সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত
বিএনপি অফিসের প্রবেশ করে দরজা জানালা ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ
অন্যান্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে
পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। অপরদিকে একই সালের গত ১৯ আগষ্ট দিবাগত রাতে
সান্তাহার পৌরসভার চায়নার মোড় নামক স্থানে ৪নং ওয়ার্ড যুবদল অফিসে কয়েকটি
মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত ওই যুবদল অফিস ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক
ছড়িয়ে অফিসে পেট্রোল ঢেলে আসবাবপত্রে অগ্নিসংযোগ ও লুটাপাট করে। এসব
ঘটনায় আদমদীঘি থানায় দুইটি নাশকতা মামলা হয়। এই দুই মামলায় সন্ধিহান
আসামী হিসাবে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক
জার্জিস আলম রতনকে গ্রেপ্তার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গতকাল
শনিবার গ্রেপ্তারকৃত জার্জিস আলম রতনকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category