খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সবজি আবাদে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে মোফাজ্জল হোসেন (২৮) নামের এক কৃষককে মারপিটে আহত করা ঘটনায় দুইজনকে আসামী করে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জুন) সকালে আদমদীঘি উপজেলার বড়িয়াবার্তা গ্রামের ওই কৃষকের বাবা আফজাল হোসেন বাদি হয়ে একই গ্রামের সখিন আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩২) ও তার ভাই অহিদুল প্রামানিক (২৭) কে আসামী করে এই মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার বড়িয়াবার্তা গ্রামে কয়েকজন মিলে একটি গভীর নলকুল স্থাপন করে ইরিস্ক্রীকসহ রবিশস্যে পানি সেচ দিয়ে থাকে। গত ৮জুন সকালে ওই গ্রামের কৃষক মোফাজ্জল হোসেন গভীর নলকুপের মান্নান নামের এক অংশিদারের অনুমতি নিয়ে তার সবজি আবাদে পানি সেচ দিলে অপর অংশিদার সিরাজুল ইসলাম ও অহিদুল পানি সেচে বাধা দেয়। এ নিয়ে তাদের সাথে কৃষক মোফাজ্জল হোসেন কথা কাটাকাটির এক পর্যায়ে সিরাজুল ইসলাম ও অহিদুল তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে কৃষক মোফাজ্জল হোসেনকে কোপালে তার দুই হাতের আঙ্গল কেটে রক্তাক্ত জখম হয়। তাকে আদমদীঘি ও পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১৩ জুন) সকালে আহত মোফাজ্জল হোসেনের বাবা আফজাল হোসেন বাদি হয়ে সিরাজুল ইসলাম ও অহিদুলকে আসামী করে মামলা দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামী গ্রেফতার করতে পারেনি।