আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘিতে যৌতুকের দাবীতে বিউটি আক্তার রিনা (৩০) নামের এক গৃহবধুকে আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন ঘটনায় তার স্বামী ভাসুর শ^শুড়সহ ৫জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার গৃহবধু বিউটি আক্তার রিনা নিজেই বাদি হয়ে স্বামী মাসুদ রাব্বী পেসতা, ভাসুর সানোয়ার হোসেন সানা ওরফে এরাশাদ, শ^শুর ছামছুল মন্ডলসহ ৫জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় গত রোববার (১২ মে) নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ তৎসহ যৌতুক দাবী সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারপুর গ্রামের ছামছুর মন্ডলের ছেলে মাসুদ রাব্বী ওরফে পেসতার সাথে নওগাঁর রানীনগর উপজেলার কামতা গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিউটি আক্তার রিনার ১৩ বছর পূর্বে বিয়ে হয়। তাদের দুইটি সন্তান রয়েছে। গত প্রায় ৩ বছর পূর্বে থেকে গৃহবধু বিউটি আক্তার রিনা নিকট ২ লাখ টাকা যৌতুক দাবী করে আসামী তার স্বামী ভাসুর শ্বশুর, শ্বাশুড়িসহ পরিবারের সদস্যরা শারীরিক ভাবে মারধর ও মানসিক নির্যাতন করে যৌতুক নেয়ার জন্য চাপ সৃষ্টি করে।
এরজের ধরে গত ৬ মে সকালে বিউটি আক্তার রিনাকে পুনরায় যৌতুকের জন্য শারীরিক ভাবে মারধর ও মানসিক নির্যাতন করে স্বামীগৃহে আটক রাখে। এ ঘটনায় বিউটি আক্তার কৌশলে তার পিত্রালয়ে ফোন দিয়ে জানান। খবর পেয়ে বিউটি আক্তারের বাবা বেলাল হোসেন ও ভাই বায়েজিদসহ তার স্বজনরা কোমারপুর গ্রামে আসলে বিউটি আক্তারের স্বামী মাসুদ রাব্বী পেসতা ও ভাসুর সানোয়ার হোসেনসানা ওরফে এরশাদসহ স্বামী বাড়ির লোকজন তাদের উপর হামলা করে।
এসময় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়ার পর আদমদীঘি থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত গৃহবধু বিউটি আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে বিউটি আক্তার রিনাকে নওগাঁ হাসপাতালে স্থানান্তর করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন।