• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে চার কেজি গাঁজাসহ নারী-পুরুষ গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ মে, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ

বগুড়া-নওগাঁ মহা সড়কে যাত্রীবাহি বাস তল্লাশি করে চার
কেজি গাঁজাসহ নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।
গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় আদমদীঘির অদুরে হবিরমোড় নামক স্থানে নওগাঁগামী
হানিফ পরিবহন বাস তল্লাশি করে এসব গাঁজা উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা
হলো, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার পুর্ব ধানমুরী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে মাসুদ (২২)
ও রংপুর জেলার পীরগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের আলীর মেয়ে মঞ্জুয়ারা বেগম (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, দুর পাল্লার
বাসে গাঁজার একটি চালান আসছে এমন সংবাদের ভিক্তিতে গতকাল সোমবার সকাল থেকেই
বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার হবিরমোড় নামক স্থানে চেকপোষ্ট বসিয়ে
বিভিন্ন বাস তল্লাশি করা হয়। সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী ঢাকা
মেট্রো-ব-১৪-৭৫০৯ নম্বর- হানিফ পরিবহন নামক বাস তল্লাশি করে যাত্রী বেশে সিটে বসে
থাকা উল্লেখিত যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তাদের স্কুল ব্যাগ তল্লাশি করে অভিনব কায়দায় রাখা চার
কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি
মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category