• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা

আদমদীঘিতে চালককে মারধর করে অটোরিক্সা ছিনতাই

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দুবৃর্ত্তরা রুবেল হোসেন (৩০) নামের এক চালককে মারধরে আহত করে ফেলে রেখে ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত শনিবার (২৮ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৮টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে কোদবাবুর এলাকায় এ ঘটনা ঘটে।

পথচারীরা আহত রুবেল হোসেনকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসাপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। উক্ত অটোরিক্সা চালক জুয়েল হোসেন আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়িয়া গ্রামের কাজেম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, জুয়েল হোসেন ব্যাটারি চালিত অটোরিক্সা ভাড়া নিয়ে চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গত শনিবার সন্ধ্যার পর তার মহাজনকে অটোরিক্সার ভাড়ার টাকা দিয়ে অটোরিক্সাসহ রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড থেকে মুরইল বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। রাত ৮টায় সে মহাসড়কের আদমদীঘির অদুরে কোদবাবুর নামক স্থানে পৌঁছিলে ৪/৫জন দুবৃর্ত্ত তার অটোরিক্স্রার গতিরোধ করে মারধরে মারত্মক আহত করে সেখানে ফেলে রেখে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

তাকে আহত অবস্তায় আদমদীঘি হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতেই পুলিশঘটনাস্থ ও হাসপাতালে যান। আহত জুয়েল হোসেনের স্ত্রী জেসমিন আরা বিষয়টি নিশ্চিত করে জানায়, তার স্বামীর চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় মামলা করা হয়নি। আদমদীঘি থানার এসআই তারেক হোসেন জানান, এ ঘটনায় কেউ এখনও থানায় আসেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category