• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে জাতীয় সমবায় দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ৩০০ Time View
প্রকাশঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোটার : “সমবায়ে গড়ছি দেশ, স্মাট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা সমবায় অফিসের আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
গতকাল শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর এক র‌্যালী শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আব্দুস ছালাম, সভায় উপস্থিত ছিলেন. পল্লী উন্নয়ন অফিসার তৌহিদুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, বহুমুখী সমবায় সমিতির সভাপতি খন্দকার মেহেদী হাসান, উপজেলা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির কুমার সরকার, বহুমুখী সমবায় সমিতির সম্পাদক আনোয়ার হোসাইন প্রমুখ। এবার আদমদীঘি সদরের বহুমুখি মডেল সমবায় সমিতির সভাপতি খন্দকার মেহেদী হাসানসহ উপজেলা ১০টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category