আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে জাতীয় সংবিধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ নভেম্বর শুক্রবার বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই আলোচনা সভায় সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। সভায় উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, বগুড়া জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির সরকার প্রমুখ।