আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৫২পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাগর (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সাগর সান্তাহার ইয়ার্ড কলোনীর নিজাম উদ্দিনের ছেলে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সাগর নামের ওই মাদক কারবারি সান্তাহার ইয়ার্ড কলোনী মসজিদের সামনে মাদক বিক্রির জন্য অপেক্ষা করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ি উপ পরিদর্শক রকিব হোসেন ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার ও তার নিজ হেফাজতে থাকা ৫২ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গতকাল শনিবার দুপুরে গ্রেফতারকৃত সাগরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সান্তাহার ফাঁড়ির ইনচার্জ রেদোয়ানুর রহিম জানান।