• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২০৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ১০ পিস ট্যাপেন্টাডলসহ রশিদুল ইসলাম (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে আদমদীঘির পশ্চিমবাজার ব্রিজের নিকট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রশিদুল ইসলাম আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ছোটআখিড়া গ্রামের ছায়েদ মৃধার ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত শনিবার রাতে আদমদীঘি পশ্চিমবাজার ব্রিজের পাশে মাদক বেচাকেনার সময় রশিদুল ইসলাম নামের ওই যুবককে গ্রেফতার ও তার হেফাজত থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করে পরদিন রোববার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category