আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৮টায় আদমদীঘি উপজেলার মুরইল বাজার মসজিদের পাশে কাঠ বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মুরইল তালুকদারপাড়ার আল মামুদের ছেলে আল সাফা (১৯) ও মুরইল ঈদগাহপাাড়ার মোক্তার আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৩)। এ ব্যাপারে থানায় মামদ আইনে মামলা হয়েচে।
আদমদীঘি তানা পুলিশ জানায়, গত সোমবার রাতে আদমদীঘির মুরইল বাজার মসজিদের পাশে কাট বাগান এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে টহল পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে উল্লেখিত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার ও তাদের নিকট থেকে ২০ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।