• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে চোরের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে অগভীর নলকুপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্র্যৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৪৬) নামের চোর চক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার জিনইর গ্রামের পূর্ব মাঠে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে এসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আব্দুর রহমান আদমদীঘির ডালম্বা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। তিনি জিনইর গ্রামের সোলায়মান আলীর মেয়েকে বিয়ে করে সেখানেই বসবাস করতেন।
স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের জিনইর গ্রামের রহিদুল ইসলাম উজ্জল বৈদ্যুতিক সংযোগ নিয়ে ওই গ্রামের পূর্বপাড়া মাঠে জমিতে সেচ পরিচালনা করে আসছিলেন। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চোর চক্রের সদস্য আব্দুর রহমান ওই অগভীর নলকুপের ট্রান্সফরমার চুরি করতে একটি বৈদ্যুতিক খুঁটির ওপরে উঠে ট্রান্সফরমার খুলতে থাকেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই খুঁটির ওপরে তিনি মারা যান। এঘটনা জানাজানি হলে গতকাল শুক্রবার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চোর চক্রের সদস্য আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করেন। এবিষয়ে অগভীর নলকুপের মালিক রহিদুল ইসলাম উজ্জল বলেন, আমার নলকুপের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ছিল। কয়েকদিন যাবত চোর চক্রের সদস্যরা চিঠির মাধ্যমে আমার কাছে টাকা দাবি করে আসছিলেন। শুক্রবার সকালে জানতে পারি ট্রান্সফরমার চুরি করতে এসে আব্দুর রহমান নামের এক চোর বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনী প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category