• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে তারুণ্যের উৎসব উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

দিনকাল বিডি / ১৬৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে তারুন্যের উৎসব কর্মসুচীর অংশ হিসাবে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বেলা ১১ টায় এক র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদর্ক্ষিন করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে নতুন বাংলাদেশ বিনির্মানে “তারুন্যের ভাবনা আগামী বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার (চলতি দায়িত্বে) সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানার সভাপতিত্বে ও আইসিটি অফিসার রোকনুজ্জামন খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতার্ নাহিদ হোসেন, প্রানি সম্পদ কর্মকর্তা ডা: বেনজীর রহমান, যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল, নসরতপুর কলেজের ভাইস প্রিন্সিপাল একেএম এনামুল হক, আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী জুথি আক্তার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category