• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

আদমদীঘিতে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দিনকাল বিডি / ৭২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজাসহ আরিফ হোসেন (১৯) নামের এক মাদক কারবারি বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় নামক স্থানে হানি এন্টারপ্রাইজ নওগাঁগামী বাস তল্লাশি করে উল্লেখিত পরিমান গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ হোসেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শহরাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, গত মঙ্গলবার সকালে বাসযোগে নওগাঁর উদ্দেশ্যে মাদকের চালান যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় ট্রাক শ্রমিক অফিসের সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা কালে ওই দিন সকাল সাড়ে ৯ টায় নওগাঁগামী হানি এন্টারপ্রাইজ নামক একটি বাস তল্লাশি করে বাসের সিটে বসে আরিফ হোসেনকে আটক ও তার হেফাজতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category