খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দুই কেজি গাঁজাসহ আশরাফ আলী মৃধা (৬২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে উপজেলার বশিকোড়া প্রথমপাড়া গ্রামের রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফ আলী মৃধা আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির বশিকোড়া প্রথমপাড়া গ্রামের মৃত আব্দুল আলী মৃধার ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে আশরাফ আলী মৃধা তার বসত বাড়ির সামনে কালো একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর বিপুল মাদক নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আশরায় আলী মৃধার হেফাজতে থাকা দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, গতকাল বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।