• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে দৃষ্টি কাড়া গ্রাফিতি-ধর্ম যার যার. দেশ সবার

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগের নেতৃতাধিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পত্যাগের পর সারােেশ চলছে শিক্ষার্থিদের উদ্যোগে গ্রাফিতি চিত্র অংকনের ঢেউ। এ ঢেউ থেকে বাদ যায়নি বগুড়ার আদমদীঘি উপজেলা। ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বতীকালীন সরকার গঠিত হবার পর থেকে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের আন্দোলন সমর্থক শিক্ষার্থীরা নিজের টাকায় রং-তুলি কিনে নেমে পড়ে গ্রাফিতি অংকণের কাজে। কেউবা আঁকছেন বিগত সরকারের তিন মেয়াদের নানা বৈষম্য ও অসঙ্গতি এবং সরকার প্রধান

শেখ হাসিনার দেশত্যাগের বাহনের ব্যঙ্গ চিত্র। শিক্ষার্থীরা উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনার বাউন্ডারি ওয়ালে দৃষ্টি কাড়া এসব গ্রাফিতি অংকণ করতে দেখা যায়। আবার এর মাঝে কেউবা এঁকেছেন সম্প্রীতির বার্তা সম্বলিত চিত্র। কচিকাঁচা শিক্ষার্থীদের অদক্ষ হাতে আঁকা এসব গ্রাফিতি চিত্রের মধ্যে অনেকের দৃষ্টি কেড়েছে “ধর্ম যার যার দেশ সবার-উই আর ওয়ান” গ্রাফিতি। এই গ্রাফিতি চিত্রে প্রথমে মসজিদ ও পরে মন্দিরের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। কচিকাঁচা ও অদক্ষ হাত হলেও গ্রাফিতি অংকণের সাথে জড়িত শিক্ষার্থীদের গ্রাফিতি অংকনের থিম তথা বিষয়বস্তু নির্বাচনে দেখা গেছে মুন্সিয়ানার ছাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category