• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

আদমদীঘিতে নাগর নদীতে অবৈধ বালু উত্তোলনের অপরাধে এক লাখ টাকা জরিমানা ট্রাক্টর জব্দ

দিনকাল বিডি ২৪ / ১৬২ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ মার্চ, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে নাগর নদীতে এস্কেভেটর (ভেকু) দিয়ে বালু উত্তোলনের অপধারে মামুনুর রশিদ নামের বালু ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা ও একটি ট্রাক্টর জব্দ করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট। গত বৃহস্পতিবার ( ২৮ মার্চ) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন এই জরিমানা করেন।

জানাযায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন এলাকায় একটি মহল দীর্ঘদিন যাবত নাগর নদীতে এস্কেভেটর (ভেকু) এর মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এতে ওই নদী এলাকার পাশের আবাদী জমি ও বাড়ি ঘরের ক্ষতিসাধন হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন ওই স্থানে অভিযান চালিয়ে বালু মহল আইনে মামুনুর রশিদ নামের এক বালু ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা আদায় ও বালু বহন কাজে ব্যবহৃত একটি ট্র্াক্টর জব্দ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category