• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

আদমদীঘিতে নাশকতার পৃথক দুই মামলায় আওয়ামীলীগের শীর্ষ সাত নেতা গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি সদরে বিএনপি ও সান্তাহার যুবদল অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত পৃথক দুটি নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামী আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, যুগ্মসম্পাদক, যুবলীগ নেতাসহ সাত নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা। গত রোববার রাতে ঢাকা মিরপুর সেনানিবাস এলাকার একটি ফ্লাট বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও গোড়গ্রামের বাসিন্দা নাজিমুল হুদা খন্দকার, উপজেলার আ‘লীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ও পুর্ব ছাতনী গ্রামের এরশাদুল হক টুলু, উপজেলা আ‘লীগের সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ও ছোটআখিড়া গ্রামের আব্দুল হক আবু, সাংগঠনিক সম্পাদক ও ডহরপুর গ্রামের সুমিনুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান কুন্দগ্রামের শামিম উল ইসলাম, আমদীঘি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তালশন গ্রামের জিল্লুর রহমান, সদর ইউনিয়ন যুবলীগের সম্পাদক ও শিয়ালশন গ্রামের একরাম হোসেন। মামলা সুত্রে জানাযায়, গত ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের প্রায় ২৫০ জন নেতাকর্মি ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্ঠি করে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলে। এ ঘটনায় উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাদি হয়ে গত ২৫ আগষ্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা দায়ের করেন। এছাড়া গত ১৯ আগষ্ট দিবাগত রাতে সান্তাহার পৌরসভার চায়নার মোড় নামক স্থানে যুবদল অফিসে হামলা ভাংচুর অগ্নিসংযোগ সংক্রান্ত পৃথক দুটি মামলায় এজাহারভুক্ত উল্লেখিত আসামীদের গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন. গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category