• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

আদমদীঘিতে প্রতিপক্ষের মারধরে ১০জন আহত

দিনকাল বিডি / ১২৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পূর্বশক্রতার জেরে প্রতিপক্ষের মারধরে ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৩জনকে দুপচাঁচিয়া হাসপতালে ভর্তি করা হয়েছে। এরা হলো আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির বাগিচাপাড়ার আজিজার রহমান, ছায়ফুল ইসলাম ও আব্দুল করিম ভুট্টু। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাগিচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির ২নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে নির্বাচিত সদস্য মোসলিম মন্ডল জানায়, সম্প্রতি উপ নির্বাচনে আমি জয়ী হওয়ায় পরাজিত প্রার্থীর সমর্থকরা গত বৃহস্পতিবার গ্রামের বিজ্রের নিকট মসজিদে আমার সমর্থকরা মাগরিবের নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপর প্রতিপক্ষের সমর্থকরা চাড়াও হয়ে মারধর করে। এতে অন্তত ১০জন আহত হয়। াাহতদের মধ্যে গুরুতর আজিজার রহমান, ছায়ফুল ইসলাম ও আব্দুল করিম ভুট্টুকে দুপচাঁচিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আদালতে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে তিনি জানান। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, এখনও কেউ মামলা দায়ের করেননি।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category