• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে বই বিতরন উৎসব উদ্বোধন

দিনকাল বিডি / ২০৩ Time View
প্রকাশঃ রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় বই বিতরণ উৎসব আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার বেলা ১২ টায় আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে পৃথক আলোচনা সভা ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে দুই প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিআরডিবি চেয়ারম্যন ুমজানুর রহমান বাবুর স ালনায় আরো বক্তব্য রাখেন. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, ওসি রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার সামছুল ইসলাম দেওয়ান, আইপিজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজু আরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ। অপর দিকে একই দিন মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক (অবঃ) নজমুল হুদা খন্দকার, সহকারি প্রধান শিক্ষক উম্মে হাবিবা ও কমিটির সদস্য শিক্ষক ও অভিভাবকগন। অত্র উপজেলায় ৩০টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি মাদরাসা, ৯৮টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৬টি কেজি শিক্ষা প্রতিষ্ঠান সমুহে এই বই বিতরণ উৎসব চলে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category