আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বাসে অভিযান চালিয়ে স্কুলব্যাগের ভিতরে রাখা ৯শ ৩০গ্রাম গাঁজাসহ যাত্রী জালাল ওরফে জামাল (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত বুধবার (১৯ অক্টোবর) ভোরে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় নামকস্থানে নওগাঁগামী একটি যাত্রীবাহি বাস তল্লাশী করে গাঁজাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জালাল ওরফে জামাল নওগাঁ জেলার পতœীতলা উপজেলার হাড়পুর গ্রামের মৃত জিল্লুরের ছেলে। এব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানায়, গত বুধবার ভোরে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে মাদকের চালান আসছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘির সান্তাহার হবির মোড় নামক স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। ভোর ৫টা ২০মিনিটে নওগাঁগামী যাত্রীবাহি ঢাকা মেট্রো-ব ১১-১০৫৮ নম্বরের এস.পি নামের একটি কোচে তল্লাশি করা কালে যাত্রী বেশে ই-৩ সিটে বসে থাকা মাদক কারবারি জালাল ওরফে জামালের একটি স্কুলব্যাগে বিশেষ কায়দায় রাখা ৯শ ৩০গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
#