খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দরিদ্রদের মাঝে ভিজিডি‘র চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রæয়ারী) দুপুর ১২ টায় আদমদীঘি সদর ইউপির ভবন চত্বরে এই চাল বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। চাল বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল, ইউপি সদস্য শহিদুল ইসলম, ফজলুল হক প্রমুখ। অত্র ইউনিয়নে সরকার প্রদত্ত মোট ৩৬৩ জন দরিদ্র নারীকে তাদের কার্ড প্রতি ৩০ কেজি করে ভিজিডি চাল প্রদান করা হয়।