খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গত শনিবার (১৮ ফেব্রæয়ারী) উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী ঢেকড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে দিনব্যাপী বিনামূল্যে এই চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সাইদুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন আদমদীঘি কমিটির সভাপতি এমআর সাগর আহম্মেদ, সহ সভাপতি খাদিজা তাহেরা মেমি, রাজিয়া সুলতানা, জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাসুলা বেগম লাভলী, যুগ্ম সাধারণ সম্পাদক আপেল হোসেন, অর্থ সম্পাদক মাজেদুল হক আকন্দ, ঘোষ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমাইয়া তাবাসুম জান্নাত, সৈকত খান প্রমুখ। ফ্রি মেডিক্যাল কাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ সঞ্জয় কুমার ও ডাঃ তানজিনা আক্তার তানিয়া, দিনব্যাপি এই ক্যাম্পে তিন শতাধিক দুস্থ্য ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় বলে বাংলাদেশ মানবাধিকার কমিশন আদমদীঘি কমিটির সভাপতি এমআর সাগর আহম্মেদ জানান।