• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে র‌্যাবের অভিযান পিকআপ ও ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

দিনকাল বিডি / ১৩২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা আদমদীঘিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪.৮ কেজি গাঁজা একটি পিকআপ গাড়ীসহ হেলাল (৩৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। গতকাল সোমবার (২৪ এপ্রিল) বিকেলে ৪টায় আদমদীঘির গোহাট বাজারস্থ একটিন ফুড কর্ণার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক হেলাল ব্রাক্ষনবাড়িয়া জেলার আখাউড়া থানার মনিঅন্ধ গ্রামের মৃত আহম্মদ হোসেনের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প সুত্রে জানাযায়, গতকাল সোমবার বিকেলে আদমদীঘি সদরের গোহাট বাজারে এক ব্যক্তি মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রির জন্য অবস্থান করছে। এই সংবাদের ভিক্তিতে বিকেলে সাড়ে ৩টায় র‌্যাব-১২-এর একটি অভিযানিক দল আদমদীঘি সদরের গোহাটি বাজারস্থ এএফসি ফুড কর্ণার এন্ড কফি শপ দোকানের সামনে অভিযান চালিয়ে হেলাল নামের ওই মাদক কারবারিকে আটক করেন। এরপর তার নিকট থেকে একটি নপিকআপ গাড়ী, ১৪,৮ কেজি গাঁজা সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন জব্দ করেন। সোমবার সন্ধ্যায় গ্রেফতারকৃত হেলালকে আদমদীঘি থানায় সোর্পদ করা হয়েছে বলে ওসি রেজাইল করিম নিশ্চিত করেন।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category