খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে রাস্তায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামের নজরুল ইসলামের ছেলে জনি (২০) ও একই গ্রামের প্রসেনজিৎ চন্দ্রের ছেলে বিপুল চন্দ্র (২১)। গত বুধবার (৭ ফেব্রæয়ারী) দিবাগত রাতে তাদের রামপুর বাজারস্থ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই যুবককে পরদিন গতকাল বৃহস্পতিবার বিকেলে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান।