• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে সার-বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৯৩ Time View
প্রকাশঃ সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, সমবায় অফিসার আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা, সার ডিলার আব্দুল মজিদ, রফিকুল ইসলাম, সার-বীজ মনিটরিং কমিটির সদস্য মিহির কুমার সরকার, কৃষক প্রতিনিধি শেখ জালাল উদ্দীন প্রমুখ। সভায় উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি জানান. চলতি মাসে এই উপজেলায় ৬৬০ মেট্রিক টন ইউরিয়া সার, ২৬০ মেঃটন টিএসপি সার, ৩৫০ মেঃটন এমওপি সার এবং ৫৫১ মেঃটন ডিএপি সার বরাদ্দ রয়েছে। চাহিদার তুলনায় পর্যাপ্ত সার বরাদ্দ থাকায় কৃষকদের সারের কোন সংকট হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category