• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

আদমদীঘিতে স্ত্রীর স্বীকৃতির দাবীতে সৌদি ফেরত যুবকের বাড়িতে নারীর অবস্থান

দিনকাল বিডি ২৪ / ৩৯০ Time View
প্রকাশঃ সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে আবু রায়হান (২৮) নামের সদ্য সৌদি ফেরত যুবকের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবীতে এক নারী (২৪) অবস্থান অনশন করেছেন। গতকাল সোমবার (৯অক্টোবর) সকাল থেকে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রাম অঁচল বাড়িয়ায় এই অবস্থান অনশন শুরু করেন। আবু রায়হান বিহিগ্রাম অঁচল বাড়িয়ায় ছামসুল ইসলাম ফকিরের ছেলে। সে সদ্য সৌদি আরব থেকে বাড়িতে আসে। এ রির্পোট লেখা পর্যন্ত ওই নারী আবু রায়হানের বাড়িতে অবস্থান করছিল। এ ঘটনায় এলাকায় চা রে‌্যর সৃষ্টি করেছে।
আদমদীঘির নসরতপুর গ্রামের অবস্থান নেয়া ওই নারী জানায়, সে তার নানার বাড়ি দুপচাঁচিয়া উপজেলার বালুকাপাড়ার থাকতো। সৌদি প্রবাসি আবু রায়হান সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেম সম্পর্ক গড়ে উঠে। এরপর বিগত ২০২২ সালের ২৮ আগষ্ট মোবাইল ফোনে তারা বিয়ে করে। বিয়ের পর তাদের বিভিন্ন সময় মোবাইল ফোন ও ভিডিও কলে কথাবার্তা চলে।

সে দেশে অসার পূর্বে একটি বাসা বাড়া নিতে বললে ওই নারী দুপচাঁচিয়া সদরে মাস্টার পাড়ায় বাসা ভাড়া নেন। চলতি বছর গত ২২ সেপ্টেম্বর আবু রায়হান সৌদি প্রবাস থেকে বাড়ি আসে। এরপর আবু রায়হান ওই ভাড়া বাসায় গিয়ে স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে। তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তোলার জন্য আবু রায়হানকে তার কথিত স্ত্রী ওই নারী চাপ দিলে আবু রায়হান নানা তালবাহানা করে গত ২৬ সেপ্টেম্বর ভাড়া বাসায় রাত কেটে পরদিন সকালে কথিত স্ত্রীকে রেখে সটকে পড়ে।

এরপর ওই নারী তার কথিত স্বামী আবু রায়হানকে বারবার ফোন দিলেও সে রিসিফ করেনা। ফলে ওই নারী বুঝতে পারে আবু রায়হান তার সাথে প্রতারনা করেছে। নারী আরো জানায় তার স্বামী আবু রায়হান তার কাছে না যাওয়ায় তার বাড়ি বিহিগ্রাম কয়েক দফায় এসেও কোন সুরাহা পায়নি। ফলে গতকাল সোমবার সকাল থেকেই স্ত্রীর মর্যাদা দাবীতে এই অবস্থান অনশন শুরু করেছি। বিহিগ্রাম গ্রামে আবু রায়হান ও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। আবু রায়হানের ফুপা নজরুল ইসলাম জানায়, বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করা হচ্ছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান. তিনি বিষয়টি জেনেছেন। এখনও কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category