• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত মামলায় গ্রেফতার-১

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ সোমবার, ১০ জুন, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় আব্দুস ছালাম (৪২) নামের এক ব্যবসায়ী নিহত মামলায় পুলিশ মোঃ রব্বানী (২৯) নামের ট্রাক্টর চালককে গ্রেফতার করেছে। সে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের নুর ইসলামের ছেলে। গত রোববার (৯ জুন) রাতে তাকে র‌্যাবের সহযোগিতায় আদমদীঘি থানা পুলিশ নওগাঁর আদম দুর্গাপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

জানাযায় গত ৫ জুন রোববার আদমদীঘি উপজেলার শিহাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে ব্যবসায়ী আব্দুস ছালাম মোটরসাইকেল যোগে চাঁপাপুর যাবার সময় আদমদীঘির নসরতপুর-বিহিগ্রাম আঞ্চলিক সড়কের মটপুকুরিয়া নামক স্থানে ইটবোঝাই একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে আব্দুস ছালাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আদমদীঘি থানার উপ পরিদর্শক রেজাউল করিম বাদি হয়ে একটি মামরা দায়ের করেন। এ মামলায় র‌্যাব-১২ এর সহযোগীতায় আদমদীঘি থানা পুলিশ ওই ট্রক্টরের চালক মোঃ রব্বানীকে গ্রেফতার করা হয় বলে মামলার তদন্তকারি উপ পরিদর্শক নাজমুল হক মৃধা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category