• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে ১১ দিনে ব্যবধানে একই গ্রামে ৬০ বিঘা জমির খড়ের পালায় দুর্বত্তদের অগ্নিসংযোগ

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের পালপাড়া গ্রামে গত ১১দিনে ব্যবধানে ৯টি খড়ের পালায় অগ্নিসংযোগ করে প্রায় ৬০বিঘা জমির খড় পুড়ে দিয়েছে দুর্বত্তরা। ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রনে আনলেও ৯টি খড়ের পালার ৬০ বিঘা জমির খড় পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় তিন লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। এদিকে খড়ের পালা পুড়ে যাওয়ায় গো-খাদ্য সংকটে পড়েছে ভুক্তভোগী কৃষকরা। জানাযায়, গত ১০ ফ্রেব্রæয়ারী রাতে দুর্বৃত্তরা পালপাড়া গ্রামে প্রথমে শ্যামল দাসের ১৪ বিঘা জমির ২টি খড়ের পালায় অগিগ্নসংযোগ করে পুড়ে দেয়। এরপর পরদিন রাতে আনন্দ পালের ১২ বিঘা জমির খড়ের পালায় অগ্নিসংযোগ করা হয়। এর দু’দিন পর রনজিৎ পালের ৫বিঘা জমির খড়ের পালায় আগুন লাগিয়ে দেয় দৃর্বৃত্তরা। পরের দিন রাতে নিতিশ পালের ৪বিঘা জমির খড়ের পালায়, তার পরের রাতে বিধান মন্ডলের ৩ বিঘা জমির খড়ের পালায়, তার পরের রাতে নুমু মন্ডলের ১০বিঘা জমির খড়ের পালায় এবং সর্বশেষ ২১ ফ্রেব্রæয়ারী মঙ্গলবার দিবাগত রাতে প্রভাস দাসের ১০বিঘা জমির খড়ের পালায় অগ্নিসংযোগে খড় পুড়ে দেয়া হয়। পালপাড়ায় পরপর খড়ের পালায় অগ্নিসংযোগে মোট ৬০ বিঘা জমির খড় পুড়ে ছাই হয়। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে রনজিৎ পাল জানান। ঘড় পুড়ে যাওয়ায় গো-খাদ্যের সংকটে পড়েছেন ক্ষতিগ্রস্থ্যরা। আদমদীঘি ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা রুহুল আমিন জানান, অগ্নিকান্ডের খবর পাওয়ার পরপরই ঘটনানাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে করা হয়। থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা জানায়, পুলিশ খড়ের পালায় আগুন লাগানোর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় রাতে গ্রামের লোকজনদের পাহারার ব্যবস্থার পাশাপাশি পুলিশী টহল জোড়দার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category