• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

আদমদীঘিতে ৩১ কেজি গাঁজা ও পিকআপসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৭৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে একটি পিকআপ গাড়ী ও ৩১ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির পুর্ব ঢাকারোড নামক স্থান থেকে পাচার কালে মাদকের এই বড় চালানসহ চারজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লা জেলার দেবীদার উপজেলার রসুলপুর গ্রামের ইউনুছ আলী মিয়ার ছেলে ইয়াকুব মিয়া (২২), একই জেলার ব্রাম্মনপাড়া উপজেলার শশীদল পশ্চিমপাড়ার মৃত নসু মিয়ার ছেলে মাসুদ (২৮), নওগাঁ জেলার বদরগাছী উপজেলার ভক্তকোল গ্রামের রেজাউল ইসলামের ছেলে আয়নুল ইসলাম (৩৫) ও একই জেলা ও উপজেলার মাগুড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে সুমন হোসেন (৩০)।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে মাদকের একটি বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম এএসআই স্বপন কুমার সেন ও শাহিন রেজা সঙ্গীয় ফোর্সসহ নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার পুর্ব ঢাকারোড নামক স্থানে চেক পোষ্ট বসানো হয়। বেলা ১২ টায় নওগাঁ থেকে আসা নম্বরবিহীন একটি সাদা পিকআপ ভ্যান গাড়ী আটক করা হয়। পরে তল্লাশি কালে চালকের সিটের পিছনে অভিনব কায়দায় রাখা দুটি প্লাষ্টিকের কসটেপ দিয়ে মোড়ানো বস্তায় ১৫টি গুটিতে রাখা মোট ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই পিকআপের চালকসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার ও নম্বর বিহীন ওই পিকআপ গাড়ীটি জব্দ করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category