আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির দমদমা গ্রামের প্রবাস ফেরত নিখোঁজ জালাল উদ্দিন (৫৫) এর মরদেহ এক দিন পর গত বুধবার ২৪ ডিসেম্বর সকালে মিলল আলু ক্ষেতে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আদমদীঘির পাশর্^বর্তি পাইবপস সড়কের নওগাঁ সীমানার গাবতলি নামক স্থানে ফেলে রেখে যায় দুবৃত্তরা। বুধবার বেলা ১১ টায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ মরহেদ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। নিহত জালাল উদ্দি আদমদীঘির দমদমা গ্রামের মফিজ উদ্দিন প্রামানিকের ছেলে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্ততি চলছে বলে পুলিশ জানান।
আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের নিহত জালাল উদ্দিনের পাবিারিক সুুত্রে জানাযায়, জালাল উদ্দিন প্রায় ১৫ বছর মালোশিয়া প্রবাসে থেকে গত ৫ বছর আগে দেশে ফিরে ব্যবসা করে আসছিল। তিনি গত মঙ্গলবার ১৩ ডিসেম্বর বিকেলে বাইসাইকেল যোগে সান্তাহার রাধাকান্ত হাটে বাজার করার জন্য যান। বাজার করার পর সে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন বিভিণœ স্থানে খোজ নিয়ে ও মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ করতে পারেনি। পরদিন গত বুধবার ১৪ ডিসেম্বর সকালে আদমদীঘি উপজেলার অদুরে বাইপাস সড়কের নওগাঁ সীমানার গাবতলি নামক স্থানে একটি আলু ক্ষেতে জালাল উদ্দিনের রক্ত মাখা মরদেহ পড়ে থাকতে দেখে জনতা। ঘটনাস্থলে তার হাটের সবজি ভরা ব্যাগ, মোবাইল ফোন ও বাইসাইকেল পড়ে ছিল। স্থানীয় জনতা তার মরদেহ চিনতে পেরে দমদমা গ্রামে তার বাড়িতে খবর দেন। নিহতের পরিবারের দাবী দুবৃত্তরা শক্রতামুলক তাকে হাট থেকে ডেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ওই স্থানে ফেলে যায়। নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, মরদেহের মাথাসহ শরীরের আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ধারনা তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত রির্পোট পাওয়া গেলে বিস্তারতি জানা যাবে।