• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘির সাঁকোয়া সড়কের বীর মুক্তিযোদ্ধার নামের ফলক ভেঙ্গেছে দুর্বৃত্তরা

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির নসরতপুর ইউনিয়নের উত্তর মুরইল সাঁকোয়া গ্রামের সড়কটি মরহুম বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর নামের মুল ফলকটি রাতের আধারে ভেঙ্গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে স্থাপিত ফলকটি ভেঙ্গে দেয়া হয়েছে বলে ওই গ্রামের ব্যবসায়ী নুর মোহাম্মাদ মন্ডল আদমদীঘি থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানাযায়, আদমদীঘি উপজেলা নসরতপুর ইউনিয়নের উত্তর মুরইল সাঁকোয়া গ্রামের সড়কটি প্রায় ১৬ বছর যাবত ইটের হেরিংবোন্ড বন্ড ছিল। সেই সড়কটি ২০১৯ সালে ৩০ অক্টোবর বগুড়া-৩ আসনের সংসদ সদস্য এ্যাড, নুরুল ইসলাম তালুকদার ওই গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর নামে নামকরণ করে ফলকটি উম্মোচন করেন। যার সড়ক আইডি নম্বর ১১০০৬৪০১৩। এরপর ২০২২-২৩ অর্থ বছরে প্রায় এক কিলোমিটার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর নামকরণের সড়কটি ২৯ লাখ টাকা ব্যয়ে গত ১৮ ফেব্রæয়ারী পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। আবেদনকারি নুর মোহাম্মাদ মন্ডল জানায়, সাঁকোয়া গ্রামের সড়কটি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলীর নামে নামকরণ করে মহাসড়কের পাশে ফলক স্থাপন করা ছিল। কিছু ব্যক্তি ভুল তথ্য ছড়িয়ে নাম পরিবর্তনের অপচেষ্টা চালাচ্ছিল। বৃহস্পতিবার রাতের আধারে কেবা কারা শক্রতামূলক: ফলকটি ভেঙে দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হয়েছে। সঠিক তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী জানায়। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করেন।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category