আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার জেলার আদমদীঘি উপজেলা সেচ্ছাসেবক দলের রুহুল আমিনকে সভাপতি ও আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। গত বুধবার ( ৯এপ্রিল) বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটির অপর সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি জুয়েল রানা, বুলু মাহমুদ ঠান্ডু, মাহবুব আকন্দ, যুগ্ম সম্পাদক মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান। ওই পত্রে নতুন ৭ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে তাদের পুর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করে জেলা সেচ্ছাসেবক দলের অফিসে পাঠানোর নির্দেশ দেয়া হয় ।