আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘি প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৭নভেম্বর) সকাল ১০ টায় আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী প্রেসক্লাবে প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের সভাপতিত্বে এই সাধারণ সভায় সভাপতিত্বে করেন।
সভায় স্বাগত ও মাসিক কার্যবিবরনী উপস্থাপন করে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান। আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহসভাপতি গোলাম মোস্তফা, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, সিনিয়র সাংবাদিক মিহির সরকার, আনোয়ার হোসাইন প্রমুখ। সভায় সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনাসহ গুরুত্পুর্ন সিদ্ধান্ত নেয়া হয়।