• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আধুনিক প্ল্যাটফরমে প্রচারণায় প্রার্থীরা

দিনকাল বিডি / ১২৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সরাসরি পায়ে হেঁটে যেমন প্রচারণা চালাচ্ছেন, তেমনি অধিক গুরুত্ব দিয়েছেন আধুনিক প্ল্যাটফরমে প্রচারণায়। নির্বাচনী প্রতিশ্রæতি ও উন্নয়নের চিত্র নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমেও সরব রয়েছেন প্রার্থী ও তাঁদের সমর্থকরা।

রাসিক নির্বাচনে প্রার্থীরা ভোটারদের নিজেদের পক্ষে টানতে বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে ফেসবুক, ইউটিউবকে ব্যবহার করা হচ্ছে প্রচারনার অন্যতম মাধ্যম হিসেবে। কোনো এলাকায় কখন গণসংযোগ করছেন সেটাও প্রার্থী ও সমর্থকরা পোস্ট দিচ্ছেন। সেই সঙ্গে আঞ্চলিক ভাষায় তৈরি করা বিভিন্ন গান দিয়েও চলছে প্রচারণা। গানকে প্রাধান্য দিয়ে প্রার্থীদের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে ভোটারদের আকর্ষণের চেষ্টা চলছে।

প্রচারনার প্রচলিত ধারণার বাইরে এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারনা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে বেছে নেয়া হয়েছে প্রচারনার অন্যতম হাতিয়ার হিসেবে। শুধু ফেসবুক বা ফেসবুক পেজ নয়, ওয়েবসাইট, ইউটিউবে বিভিন্ন প্রতিশ্রæতিমূলক ভিডিও দেয়ার মাধ্যমে চালানো হচ্ছে প্রচারনা। এবার মূল ভোটারের সঙ্গে যুক্ত হয়েছেন ৩০ হাজার তরুণ ভোটার। তরুণ ভোটারদের নিজেদের পক্ষে টানতে সামাজিক যোগাযোগ মাধ্যম খুব বেশি কার্যকরি বলে মনে করছেন প্রার্থীরা।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনায় সবচেয়ে এগিয়ে আছেন নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে বিগত সময়ের উন্নয়নের চিত্র ও প্রতিশ্রæতি তুলে ধরা হচ্ছে। এছাড়াও ইউটিউবে গান দিয়ে তৈরি উন্নয়নের চিত্র তুলে ধরে প্রচার করছেন।

নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের নিবার্চনী প্রচার কমিটির আহŸায়ক ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক বলেন, দেশ এখন ডিজিটাল হয়েছে। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। গণসংযোগ, পোস্টার-ফেস্টুন যেমন প্রচারণা একটি পার্ট, ঠিকই তেমনই সামজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারনার আরেকটি পার্ট। বিভিন্ন পেজ ও আইডি থেকে প্রচারনা অংশ নেয়া হচ্ছে। শিক্ষিত মানুষ ও তরুণদের আকৃষ্ট করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।

এবার পরিবেশবান্ধব নির্বাচনের প্রতিশ্রæতিও দিয়েছে অনেক কাউন্সিলর প্রার্থী। যে কারণে অনেকে অল্প করে পোস্টার ছাপিয়ে ছিলেন। সেজন্য প্রচারনার অন্যতম হাতিয়ার হিসেবে বেছে নেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে।
শুধুমাত্র প্রচারনা দেখে নয়; যারা সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবেন তাদেরকে চান ভোটাররা। এবারের নতুন ভোটার নাবীল হোসেন বলেন, যে সামাজিক মাধ্যমে প্রচার-প্রচারণায় এগিয়ে থাকবে আমি তাকেই ভোট দিবো। সব প্রার্থীই তো প্রতিশ্রæতি দিচ্ছেন। দেখে শুনে বুঝে ভোট দিতে হবে।

আরেক ভোটার শারমিন স্বর্ণা বলেন, এবারেই প্রথম ভোট। বিভিন্ন প্রার্থীদের দেখছি ফেসবুক ও ইউটিউবে প্রচারনা চালাচ্ছেন। প্রার্থীদের এমন প্রচারনা দেখতে বেশ ভালোই লাগছে। ভোটও ডিজিটাল মাধ্যমে হলে ভালো হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category