• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আবহাওয়া ও আকৃতির উপর ভিত্তি করে ১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু

দিনকাল বিডি ২৪ / ৬৮ Time View
প্রকাশঃ বুধবার, ৭ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর আম পাড়ার সময়সূচি
নির্ধারণ করেছে জেলা প্রশাসন। আবহাওয়া ও আকৃতির উপর ভিত্তি করে ১৫
মে থেকে আম পাড়া শুরু হবে।
বুধবার (৭ মে) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আম পরিবহন,
বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক মত বিনিময় সভা থেকে এই সময়সূচি
নির্ধারণ করা হয়।
জানানো হয়, ১৫ মে থেকে সব ধরনের গুটি আম, ২২ মে থেকে গোপালভোগ,
২৫ মে থেকে লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর বাজারজাত করা যাবে। এরপর
ধাপে ধাপে বাজারজাত হবে ল্যাংড়া, আমরূপালি, ফজলিসহ বিভিন্ন
প্রজাতির আম।
এদিকে, গাছ থেকে আম ভাঙতে মুখিয়ে রয়েছেন জেলার আম চাষী ও
ব্যবসায়ীরা।
কৃষি বিভাগ জানিয়েছে, কেমিকেল মিশ্রিত আম যেন বাজারজাত না
করা হয় সে বিষয়ে সতর্ক থাকবে প্রশাসন। এছাড়া নির্ধারিত সময়ের
আগে অপুষ্ট আম পাড়লে ব্যবস্থা নিবে জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category