• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আরএমপির ঐতিহাসিক স্মারক ফলক, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর

দিনকাল বিডি ২৪ / ৪৩ Time View
প্রকাশঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ১৯৯১ সালে তৎকালীন
প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজশাহীবাসীর
দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ
(আরএমপি)-এর সূচনা ও ভিত্তিপ্রস্তর স’াপন করেছিলেন। পরবর্তীতে
১৯৯২ সালে আরএমপি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। সময়ের
বিবর্তনে পরিবর্তিত হওয়া সেই ঐতিহাসিক স্মারক ফলক
পুনঃস’াপন করা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর
রহমান মিনু, এমপি।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ
কার্যালয়ে পুনঃস’াপিত ফলক উন্মোচন শেষে প্রধান অতিথির
বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরএমপির গৌরবময়
ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে ঐতিহাসিক স্মারকটি পুনঃস’াপন
করা হয়েছে। তিনি বলেন, রাজশাহী মহানগরী থেকে জুয়া,
ভূমিদস্যু ও মাদক চোরাকারবারীদের কঠোর হাতে নির্মূল করতে হবে।
তিনি আরও বলেন, রাজশাহীকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইন
তার নিজস্ব গতিতে চলবে। অপরাধীদের দমনে পুলিশকে কোনো
ধরনের রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে না।
বিগত ১৭ বছরে স্বৈরাচারী সরকারের আমলে সীমান্তবর্তী এলাকা
থেকে শত শত কোটি টাকার মাদক ও অবৈধ চোরাচালান দেশের
অভ্যন্তরে প্রবেশ করানোর অপচেষ্টা চালানো হয়েছে উল্লেখ করে
ভূমিমন্ত্রী বলেন, এ চক্র জাতির শত্রু। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে
আরএমপিকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।
আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীরের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন রাজশাহী-৩
আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন,
বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, রাজশাহী সিটি
কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, সাবেক
মেয়র মোঃ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী উন্নয়ন
কর্ত…পক্ষের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট, জেলা
প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পরিষদ প্রশাসক বীর
মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে স’ানীয় রাজনৈতিক নেত…বৃন্দ, আরএমপি ও প্রশাসনের
কর্মকর্তা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপসি’ত ছিলেন।
অনুষ্ঠানের শেষে রাজশাহীর শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনা এবং
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত
কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category