• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ইসলামপুরে আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির উদ্যোগে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দিনকাল বিডি / ৮৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মোঃ মনির হোসেন, ইসলামপুর (জামালপুর):
জামালপুরের ইসলামপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটি।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরসভার কিংজাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির সভাপতি, শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক, একই সঙ্গে জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শওকত হাসান মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষ মানুষের জন্য। অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের প্রত্যেক সামর্থ্যবান মানুষ যদি মানবিক দায়িত্ব থেকে একে অপরের পাশে দাঁড়ান, তাহলে সমাজ থেকে দারিদ্র্য অনেকটা দূর হবে।

এ সময় উন্নয়ন কমিটির সদস্যরা জানান, আলহাজ্ব শওকত হাসান মিঞা দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সড়ক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছেন। তাঁর উদ্যোগে গঠিত উন্নয়ন কমিটি নিয়মিতভাবে এলাকার অসহায় মানুষের মাঝে বিভিন্ন সহযোগিতা কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর আলহাজ্ব শওকত হাসান মিঞা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল সরকার, অর্থ বিষয়ক সম্পাদক হেলাল সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, পাথর্শী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category