• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ইসলামপুরে টিসিবির পণ্য যুবলীগ নেতা ও মেম্বরের খপ্পরে

দিনকাল বিডি / ১৭৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

রফিকুল ইসলাম (জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলা চরপুটিমারী ইউনিয়নে টিসিবির কার্ডধারীর পণ্য যুবলীগ নেতা ও ওয়ার্ড মেম্বার, সংরক্ষিত আসনের মহিলা মেম্বারের খপ্পরে পড়েছে।
মঙ্গলবার(২৮মার্চ) ঘটনাটি ঘটেছে ইসলামপুর পৌরসভা আওতাধীন দরিয়াবাদ আশা অফিস সংলগ্ন এলাকায়।টিসিবির পণ্য বিতরণ কালে চরপুটিমারী ইউনিয়ন যুবলীগ নেতা মোস্তাক আহমেদ ওয়ার্ড মেম্বার হানিফ উদ্দিন, সংরক্ষিত মহিলা মেম্বারের স্বামী (নাইটগাট) হানির যোগসাজশে ১২০ টি কার্ড একসাথে ডিলারের নিকট জমা দিয়ে টিসিবির পণ্য সামগ্রী উত্তোলন করেন।পরে ইউনিয়নে বিভিন্ন দোকানের ব্যবসায়িদের কাছে অধিক দামে পণ্য বিক্রি করে থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে। টিসিবির কার্ডধারীরা পণ্য সামগ্রী না পেয়ে মুখ থুবড়ে বাড়িতে চলে আসেন এমন পরিস্থিতিতে হতদরিদ্র গরীব অসহায় পরিবারের মাঝে গুঞ্জন শুরু হয়েছে। ইউনিয়নে ২২ শত সুবিধা ভোগী রয়েছে। কয়েকজন কার্ডধারী নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান টিসিবির পণ্য সামগ্রী এর আগে চরপুটিমারী ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করা হয়েছে।যুবলীগ নেতা ও মেম্বারদের অনিয়ম অত্যাচারে কারণে ইউনিয়ন থেকে ১৮ কি:মি: দূরত্ব ইসলামপুর পৌরএলাকায় চলে যায়। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এদের আইনের আওতায় এনে শান্তি দাবি জানান।
টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানের মেসার্স আল নূর এন্টারপ্রাইজের ছামিউল হককে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি।
ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান,একাধিক কার্ডে পণ্য সামগ্রী বিতরণ করা হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মু: তানভীর হাসান রুমান বলেন,যারা পণ্য পায়নি তারা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category