• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ইসলামপুরে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ২৪৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মিথ্যাচার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী হারুন অর রশিদের পরিবার।

রবিবার দুপুরে ভোক্তভোগীর নিজ বাড়ী দক্ষিণ ভেংগুড়া গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: হারুন অর রশিদের খালু কালাম মাস্টার জানান, ভোক্তভোগী হারুন অর রশিদ (উজ্জ্বল) এর সাথে প্রতিপক্ষ সাইফুল গংদের সহিত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন যাবৎ শত্রুতা চলে আসছে। আসামি পক্ষ একই গ্রামের বাসিন্দা। গত ১১জুলাই ২০২৫ তারিখে সাইফুল ইসলাম গংরা আমার মামাতো ভাইয়ের দখলীয় জমি বেদখলের চেষ্টা করে। এ বাধা দিতে গেলে তিনজনের উপর আক্রমণ ও মারধর করে। ওই ঘটনায় তিনি ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ১৪ জুলাই ২০২৫ তারিখে পুনরায় সাইফুল গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করলে হারুন অর রশিদ বাধা দিলে হত্যা করার উদ্দেশ্যে তার উপর হামলা করে। পরবর্তীতে সাইফুল গংরা রামদা, লাঠি ও লোহার রড দিয়ে হামলা করে হারুন অর রশিদের মাথা, কপাল ও কানসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হারুন অর রশিদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন থানায় মামলা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তার পরামর্শে আদালতে মামলা করা হয়। তিনি এসব ঘটনা সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category