• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ইসলামপুরে পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মোঃ মনির হোসেন:যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরের ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ইসলামপুর পৌর বিএনপি।

রবিবার বিকেলে পৌর বিএনপির কার্যালয় চত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি মিজানুর রহমান শাহিন, একেএম শহিদুর রহমান, মাহমুদুল হাসান কবির মঞ্জিল, নূরে আলম মনি, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, পৌর বিএনপির সহ-সভাপতি ডা. শাহিনুর ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বাবু বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। সৈনিক জনতার ঐক্যের প্রতীক এই দিনটি গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এক মাইলফলক হয়ে থাকবে।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category