• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ইসলামপুরে ব্রেন টিউমারে আক্রান্ত সাহেব আলীর পাশে দাঁড়ালেন বিপুল মাস্টার

দিনকাল বিডি ২৪ / ২১৪ Time View
প্রকাশঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬

মোঃ মনির হোসেন জামালপুর:

জামালপুরের ইসলামপুর উপজেলার ২ নম্বর ওয়ার্ডের পালপাড়া ঠাকুরবাড়ি এলাকার বাসিন্দা সাহেব আলী (পিতা: ফক্করউদ্দিন) দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অর্থাভাবে তিনি নিয়মিত চিকিৎসা করাতে পারছেন না। ফলে প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছেন তিনি।

অসুস্থতার কারণে সাহেব আলী বর্তমানে কর্মক্ষমতা হারিয়েছেন। তার পরিবারে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী ও চার সন্তান। উপার্জনের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় পরিবারটি চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে।
এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী আবির আহম্মেদ বিপুল মাস্টার।

সোমবার (৯ মার্চ) বিকেলে পালপাড়া ঠাকুরবাড়ি এলাকায় গিয়ে তিনি অসহায় সাহেব আলীর পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।
সহায়তা হিসেবে তিনি ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি বুট, ১ কেজি রসুন, ২ কেজি পেঁয়াজ, আধা কেজি মুড়ি, কাঁচামরিচ এবং একটি মুরগি প্রদান করেন।

এ সময় বিপুল মাস্টার বলেন, অসহায় ও দরিদ্র মানুষের দুঃখকে যদি আমরা নিজেদের দুঃখ মনে করি, তাহলে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের উচিত এমন মানুষের পাশে দাঁড়ানো।
স্থানীয় বাসিন্দারা বিপুল মাস্টারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের অন্যান্য বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category