এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: অতিসম্প্রতি উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা ও বারইয়ারহাট পৌরসভা এবং মীরসরাই পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত করে নতুন করে ৩ টি আহবায়ক কমিটি গঠন করে তা ঘোষণা দেয়ার পর সমগ্র মীরসরাই ব্যাপী দলের দু’গ্রুপের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে দলীয় একটি তরতাজা জীবন প্রদীপ নিভে গেলো!
এবং আরো দু’এক দলীয় নেতা-কর্মীর জীবন প্রদীপ নিভূ নিভূ করছে। এ ছাড়া- সহিংস ঘটনা আঁচ করতে পেরে কেন্দ্রীয় হস্তক্ষেপে গঠিত ওই ৩ কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে মর্মে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত এক প্রেস রিলিজ এ দেখা যায়/যাচ্ছে।
এতে বিবদমান বিএনপি’র দু’গ্রুপের মধ্যে পদ বঞ্চিত নেতা-কর্মীরা খুশি হলে ও ফের বেজার হয়ে পড়েছে দায়িত্ব পেয়ে আবার স্থগিতাদেশ’র করাল গ্রাসে নিমজ্জিত অপর গ্রুপের নেতা-কর্মীরা।
দলের শৃঙ্খলা বজায় রাখা এখন সবচেয়ে বেশি জরুরি বলে দলের নিবেদিত প্রাণ তৃণমূল পর্যায়ের সাধারণ নেতা -কর্মীরা মনে করেন।
এতে দলের প্রবীণ একাধিক ব্যাক্তি বিশেষরা প্রশ্ন রেখে বলেন, স্বার্থ হাসিলের উন্মুক্ততায় অতি উৎসাহী ব্যাক্তি বিশেষ এর খামখেয়ালিতে পড়ে দলের যে তরতাজা প্রাণ প্রদীপ নিভে গেলো সেই জীবন ফিরিয়ে দিবে কে? এবং আরো যাদের প্রাণ প্রদীপ নিভূ নিভূ করছে তাদের এমন দশার দায়ভার কে নিবে?
দীর্ঘ ১৭ বছর দলীয় নেতা-কর্মীরা আওয়ামী সন্ত্রাসীদের হাত জীবন বাঁচাতে পালিয়ে বেড়িয়েছিলো তারা কেনো এখন আবার নতুন করে জীবন হারানোর শংকায় ভূগবে?
মীরসরাই উপজেলা বিএনপি কে নিয়ে ষড়যন্ত্রের জাল বিস্তার করে নোংরামি চালাবে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ভাবে ব্যবস্থা নেয়ার বিধান না রাখলে দলের অবস্থা অত্যন্ত শোচনীয় পর্যায়ে চলে যাবে বলে ও অনেকেই তাদের মতামত ব্যক্ত করেন।
উল্লেখ্য, উক্ত কমিটি গঠন কে এক তরফা দাবি করে তা বাতিল করার দাবি জানিয়ে মিছিল-সমাবেশ করে আসছিলো বিবদমান দু’গ্রুপের এক গ্রুপিয় নেতা নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপ। আর গঠিত দায়িত্ব প্রাপ্ত নেতাদের গ্রুপিয় নেতা মোঃ নুরুল আমিন গ্রুপ আনন্দ মিছিল ও সমাবেশ করতে গেলে দুই গ্রুপিয় নেতা-কর্মীরা সংঘর্ষ-হানাহানিতে জড়িয়ে পড়ে।
এতে বারইয়ারহাট পৌরসভা এলাকায় সংগঠিত ঘটনায় জাবেদ নামে একজন ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনায় উভয় গ্রুপের প্রায় ১৮-২০ জনের মতো নেতা-কর্মী আহত হয়।
বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন ২/৩ জনের অবস্থা সংকটাপন্ন। তাদের মধ্যে মঞ্জুর হোসেন সুমন নামের একজনের জীবন প্রদীপ নিভূ নিভূ করছে।