• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে তিন ছাত্রদল নেতা বহিস্কার

দিনকাল বিডি / ১৬৭ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম থেকে : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে জেলা কমিটি তিন ছাত্রদল নেতাকে বহিস্কার করেছে।
বহিস্কৃতরা হলেন, মীরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন ও উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকারকে প্রাথমিক সদস্য সহ ছাত্রদল থেকে ব’হিস্কার করা হয়েছে। ব’হিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক সরােয়ার হোসেন রুবেল।
দলীয় প্যাডে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন স্বাক্ষরিত ব’হিস্কারের কপিটি মীরসরাই উপজেলায় দায়িত্ব রত: বিভিন্ন সংবাদ মাধ্যম’র প্রায় সব প্রতিনিধি/সাংবাদিকদের হস্তগত হয়েছে।
তবে, উক্ত তিন ছাত্রদল নেতাকে বহিস্কার করার বিষয়ে মীরসরাই উপজেলায় দলের মধ্যে থাকা বিবদমান দুই গ্রুপের মধ্যে এক গ্রুপ আনন্দিত হলে ও অপর গ্রুপের মধ্যে জ্বলছে তুষের আগুন।
সূত্র জানায়, বহিস্কৃত উক্ত তিন ছাত্রদল নেতা নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের হওয়ায় তার প্রতিপক্ষ নুরুল আমিন গ্রুপ’র নেতা-কর্মীদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
উল্লেখ্য, ইতোপূর্বে উক্ত নুরুল আমিন চেয়ারম্যানকে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এর পদ থেকে বহিষ্কার করা হয়েছিলো। এবং তার সাথে আরো ৪ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নুরুল আমিন গ্রুপের নেতা-কর্মীরা জানায়, বহিস্কৃতদের সাথে দলের দায়িত্বে থাকা যে নেতা সম্পৃক্ত থাকবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সহ দল বিরোধী কর্মে লিপ্ত থাকলে তাকে ও বহিস্কার করার ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘জিরো টলারেন্স’। আর তার নিরীখেই তাদেরকে বহিস্কার করা হয়েছে। অপর দিকে নুরুল আমিন চেয়ারম্যান পক্ষিয় নেতা-কর্মীরা জানায়, দলের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসররা একটি মহল বিশেষ এর ইন্ধনে দলকে শেষ করে দেয়ার এজেন্ডা বাস্তবায়নের অংশে বিগত আওয়ামী দুঃশাসনামলের দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা নেতা-কর্মীদের বহিস্কার করার ব্যাপারে কেন্দ্রকে ভুল তথ্য উপস্থাপন করে এমন হীন মানসিকতার বহি:প্রকাশ ঘটিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category