• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উলিপুরে আন্ত:জেলা চোর চক্রের মূলহোতা গ্রেফতার, দু’টি মোটরসাইকেল উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে আন্ত:জেলা চোর চক্রের মূলহোতা মোঃ রাকিবুল ইসলাম(২৩)কে গ্রেফতার করেছে পুলিশ। সে রাজারহাট উপজেলার চকড়াটারী এলাকার আখতার আলীর পুত্র।

পুলিশ জানায়, গত ২৫ আগস্ট রাতে উলিপুর উপজেলা চত্বরের ভাড়া বাসার নীচ তলায় গ্যারেজ থেকে শাহিন আলম নামে এক ব্যক্তির পালসার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। এ ঘটনায় সোমবার রাতে উলিপুর থানার এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এএসআই সোহাগ পারভেজ, কং হারুন অর রশিদ অভিযান চালিয়ে রাজারহাট উপজেলার সেলিম নগর এলাকা থেকে চুরি হওয়া ১৫০ সিসি পালসার মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা মোঃ রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে গত ১০ আগস্ট চুরি হওয়া আরো ১টি ডিসকভার ১৫০সিসি মটরসাইকেল রংপুর জেলার গঙ্গাছড়া থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার(২৯ আগস্ট) বিকালে উলিপুর অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আন্তঃজেলা চোর চক্রের রাকিবুল ইসলামকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category