• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

দিনকাল বিডি / ৭৯ Time View
প্রকাশঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্যকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হলরুমে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে অডিটরিয়াম হলরুমে আলোচনা সভায় এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ (নারী) সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নারী মহিলা সংস্থার কর্মকর্তা শংকর কুমার দেবশর্মা, আরডিআরএস’র টেকনিক্যাল অফিসার সোহেল রানা, ইসলামিক রিলিফ’র প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম, ব্র‍্যাক’র উপজেলা ম্যানেজার ফখরুল আলম ভুঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category