• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে কিস্তি না পেয়ে কম্বাইন্ড হারভেস্টারসুইচ টিপে বন্ধ করে দিয়েছে এসিআই কোম্পানি

দিনকাল বিডি / ১৩৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কিস্তির টাকা পরিশোধ করতে বিলম্ব হওয়ায় কুড়িগ্রামের উলিপুরে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি ভর্তূকী মূল্যে বিতরণ করা কম্বাইন্ড হারভেস্টার (ইয়ানমার) মেশিন অফিস থেকে ডিজিটাল পদ্ধতিতে সুইচ টিপে বন্ধ করে দিয়েছে এসিআই কোম্পানী। ধান কাটা-মাড়াই মৌসুমে মেশিনটি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে কৃষক ও মেশিন মালিক। এ ব্যাপারে কৃষক আপেল মাহমুদ গত ৯ মে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করছেন।

জানা গেছে, সরকার ধানকাটা মাড়াইয়ে দেশের শ্রমিক সংকট ও অভাব পূরণে কৃষি ব্যবস্থা আধুনিকরণে সারাদেশের ন্যায় জেলার উলিপুর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে ধানকাটা মাড়াই’র জন্য ৩০ লক্ষ টাকা মূল্যের ৮টি এসিআই কোম্পানীর কম্বাইন্ড হারভেস্টার মেশিন সরকার ১৪ লাখ ৫০ হাজার টাকা ভর্তুকীতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। শ্রমিক সংকট মোকাবেলায় ধান কেটে ঘরে তুলতে কৃষকদের দারুন ভাবে সহযোগিতা করছে কম্বাইন্ড হারভেস্টার এই মেশিন।

কিন্তু হারভেস্টার মেশিন মালিকদের অভিযোগ, মেশিনগুলো নেওয়ার পর পরই মাড়াই মৌসুমে বারবার যান্ত্রিক ত্রæটির কারণে নষ্ট হওয়া নিয়ে কোম্পানীর কাছে সঠিক কোন সার্ভিস পাচ্ছেনা। কোম্পানীর প্রতিনিধির কাছে মেশিন মেরামত করে চাইলে কিস্তির টাকা দ্রুত পরিশোধ করাসহ নানান অজুহাত ও তালবাহানা করছে কোম্পানীর লোকজন।

ধান কাটা মাড়াই মৌসুমে মেশিনের কিস্তি দিতে বিলম্ব হওয়ায় মঙ্গলবার (৯ মে) ডিজিটাল পদ্ধতিতে কোম্পানী অফিস থেকে সুইচ টিপে পৌরসভার হায়াৎখা গ্রামের কৃষক আপেল মাহমুদ কম্বাইন হারভেস্টার মেশিনটি বুড়াবুড়ি ইউনিয়নের হাগম বিলে ধান কাটা অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ধান কাটা মাড়াই নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক ও মেশিন মালিক।

কম্বাইন্ড হারভেস্টার মেশিনের যান্ত্রিক ত্রুটিসহ কিস্তি না পেয়ে মেশিনটি বন্ধ করে দেওয়ায় চলতি মাড়াই মৌসুমে কৃষকের পাকা ধান কাটতে শ্রমিক সংকটে ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে ধান। কৃষকরা মেশিন মাালিকের কাছে ধন্যা দিয়ে ধান কাটতে না পেড়ে অনেকেই নিরোপায় হয়ে উচ্চ মূল্যে শ্রমিক নিয়ে ধান কেটে বাড়ি নিয়ে মাড়াই করছে।
উপরোক্ত অভিযোগ অস্বীকার করে কোম্পানীর প্রতিনিধি আব্দুল জলিল বলেন, চুক্তি মেয়াদে কোম্পানীকে কিস্তির টাকা পরিশোধ না করায় মেশিন বন্ধ করে দেওয়া হয়েছে।
এব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোশারফ হোসেন জানান, কিস্তির বিষয়টি মেশিন মালিক ও কোম্পানীর। আমি কোম্পানির লোকের সাথে কথা বলেছি। কৃষকদের সোনার ফসল ঘরে তুলতে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন এটাই প্রত্যাশা কৃষক ও হারভেস্টার মেশিন মালিকদের কাছে।
উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category