• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

উলিপুরে ঘন কুয়াশায় ব্রহ্মপুত্রে আটকে ছিল ১১ যাত্রীসহ নৌকা, উদ্ধার করল পুলিশ

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে ঘন কুয়াশায় পথ হারিয়ে ব্রহ্মপুত্র নদের চরে আটকে ছিল ১১ যাত্রীসহ একটি নৌকা। ৯৯৯ এ ফোন পেয়ে তাদের উদ্ধার করেছে উলিপুর থানা পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে উলিপুর পল্লীবিদ্যুতের ৯ জন কর্মী ও নৌকার মাঝিসহ মোট ১১ জন স্টাফ নৌকাযোগে সাহেবের আলগা ইউনিয়নের খেয়ারচর ঘাট থেকে মেকুরের আলগা ঘাট যাওয়ার পথে ঘন কুয়াশায় পথ ভুলে মাদারের চরের কাছে অজানা একটি চরে আটকে পড়েন তারা। এসময় পল্লীবিদ্যুতের এক কর্মী জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি অবগত করেন। পরে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান জানান, ৯৯৯ এ ফোন পেয়ে আটকে পড়া নৌকাটিসহ ১১ জনকে উদ্ধার করা হয়। পরে পথ দেখিয়ে নিরাপদে তাদের পৌঁছে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category