• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

উলিপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার মূলহোতা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ রবিবার, ২০ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ২০১২ সালের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার মূলহোতা হারুনুর রশিদকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার গুনাইগাছ কাঁঠালবাড়ি এলাকার দেলদার আলীর পুত্র।

পুলিশ জানায়, উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট নামক চরাঞ্চল এলাকায় জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে গত ২০১২ সালে আব্দুল মজিদ ও মোক্তার আলী নামে দু’জন খুন হয়। সেই সময় উলিপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মোঃ হারুনুর রশিদ দীর্ঘ এক যুগ ধরে গ্রেফতারের ভয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করে কিছুদিন পরপর অবস্থান পরিবর্তন করে আসছিল। উলিপুর থানা পুলিশ বিভিন্ন কৌশলে গোপন তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত করে। শনিবার(১৯ আগস্ট) রাতে উলিপুর থানার একটি চৌকস টিম চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় র‍্যাবের সহায়তায় হারুনুর রশিদকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়।

রোববার(২০ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, জোড়া খুন মামলার পলাতক আসামীকে উলিপুর থানা পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category