• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে টাকার অভাবে নবজাতক বিক্রি, উদ্ধার করল পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে টাকার অভাবে নবজাতক শিশুকে বিক্রির ঘটনায় ২ ঘন্টার মধ্যে উদ্ধার করে পিতা-মাতার কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার দলদলিয়া ইউনিয়নে।

জানা গেছে, শিশুটির মা শিরিনা আক্তার দলদলিয়া ইউনিয়নে বাবার বাড়ীতে থাকাকালীন উলিপুরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারের মাধ্যমে গত ২৩ মার্চ একটি পুত্র সন্তানের জন্ম দেন। সাংসারিক অভাব অনটন আর স্বামী খোজ না নেওয়ায় এবং সিজারের টাকা পরিশোধের জন্য একমাত্র নবজাতক সন্তানকে গত ২৬ মার্চ রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের রামশিং মুন্সিপাড়া গ্রামের পারভীন বেগম দম্পত্তির কাছে ১ লক্ষ টাকায় বিক্রি করে দেয়।

নবজাতক সন্তানকে বিক্রির তিন দিনের মাথায় মঙ্গলবার(২ এপ্রিল) দুপুর ১২টায় নবজাতকের পিতা মোঃ হাবিবুর রহমান নবজাতক সন্তানকে ফিরিয়ে পাওয়ার অনুরোধ জানিয়ে উলিপুর থানায় অভিযোগ করেন। পরে এসআই রবিউল ইসলাম ২ ঘন্টার মধ্যে রাজারহাট উপজেলার রামশিং মুন্সিপাড়া গ্রামের পারভীন বেগমের নিজ বাড়ি থেকে নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধি হেল্প ডেস্কের মাধ্যমে উদ্ধারকৃত নবজাতককে তার পিতা-মাতার জিম্মায় প্রদান করা হয়।

বুধবার(৩ এপ্রিল) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, নবজাতক শিশুটিকে উদ্ধার করে তার পিতা মাতার জিম্মায় প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category